সেন্ট গ্রেগরীতে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়ে হয়ে গেল ছয় দিনের অষ্টম আন্তস্কুল বিজ্ঞান উৎসব। একই সঙ্গে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক উৎসবও অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ এ উৎসব শেষ হয়। খবর বিজ্ঞপ্তির।
উৎসবের আয়োজনে ছিল গণিত, রসায়ন, পদার্থ অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জীববিজ্ঞান অলিম্পিয়াড, রুবিক’স কিউব মেলানো, প্রাণরসায়ন ও তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড।
উৎসবের বিজ্ঞান মেলায় সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার্স, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞান মেলায়ÿ খুদে বিজ্ঞানীদের ২২০টি বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প দেখানো হয়।
১৮ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞানের অধ্যাপক হাসিনা খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সেন্ট গ্রেগরী স্কুলের সাবেক ছাত্র পরিবেশবিজ্ঞানী গ্রেগরিয়ান ওয়াহীদ আসগর শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আন্তরিক হতে বলেন। সেন্ট গ্রেগরী স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ প্লাসিড গোমেজ বলেন, জল ও বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৪১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল প্রাণ ফ্রুটো।