সেন্ট মার্টিনে কম্পিউটার সোর্সের বার্ষিক আয়োজন
সেন্ট মার্টিন দ্বীপে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো কম্পিউটার সোর্স লিমিটেডের বার্ষিক আয়োজন।বার্ষিক এই বনভোজনে প্রতিষ্ঠানটির সব বিভাগের চার শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। নানা আয়োজনের মধ্যে ছিল ছেঁড়াদ্বীপ ভ্রমণ, সাংস্কৃতিক সন্ধ্যা, বার-বি-কিউ, র্যাফেল ড্র ইত্যাদি। এ আয়োজনে ২০১০ সালের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সব বিভাগ থেকে মনোনীত ২০ জন কর্মকর্তাকে ২০ হাজার টাকা করে উপহার কার্ড, যোগ্যতার ভিত্তিতে দুজন বিক্রয় প্রতিনিধিকে এইচপি নেটবুক কম্পিউটার এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ হিসেবে ছয়জন কর্মকর্তাকে গাড়ি প্রদান করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে কর্মরত একজন মহাব্যবস্থাপক ও একজন গাড়িচালক ‘আজীবন সম্মাননা পুরস্কার’ হিসেবে যথাক্রমে এক লাখ ও ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। —বিজ্ঞপ্তি