সেপ্টেম্বরে আইম্যাক ও রেটিনা ম্যাকবুক প্রো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল তার রেটিনা ডিসপ্লের ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো ল্যাপটপ আর নতুন আইম্যাক কম্পিউটার এ বছরের সেপ্টেম্বরে বাজারে আনতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন।প্রযুক্তি বিশে্লষক মিং-চি কোউয়ের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার জানিয়েছে, এ বছরের ১১ জুন বাজারে আসা ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো'র ধারাবাহিকতায় রেটিনা ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এ বছরের অক্টোবরেই বাজারে আনতে পারে অ্যাপল, যা ম্যাকবুক এয়ারের বিকল্প হিসেবে পছন্দ করবেন ক্রেতারা। ১৩ ইঞ্চির নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা ম্যাকবুক প্রো'র তুলনায় আরও বেশি হালকা-পাতলা হতে পারে।এদিকে আইম্যাক বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র ধরে মিং-চি নতুন সংস্করণের আইম্যাকের তথ্য জানিয়েছেন। বর্তমানে বাজারে আইম্যাকের চাহিদা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপল।প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুসারে, আইম্যাক ও ১৩ ইঞ্চির রেটিনা ম্যাকবুক প্রো'র পাশাপাশি আইফোন ৫, নতুন আইপড ও ছোটো সংস্করণের আইপ্যাড বাজারে আনতে কাজ করছে অ্যাপল। চলতি বছরে অ্যাপলের একগুচ্ছ নতুন প্রযুক্তির পণ্যের দেখা মিলতে পারে বাজারে।