সেবার আওতা বাড়াচ্ছে মাহিন্দ্রা কমভিভা

মবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা বাংলাদেশের বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে। এতে মোবাইল গ্রাহকদের মোবাইল সেবা পেতে বিরক্তি দূর হবে বলেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন।
মোবাইল গ্রাহকদের ইলেকট্রনিক রিচার্জের ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে প্রযুক্তি সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। মোবাইল ব্যাংকিং বিষয়েও প্রযুক্তি সহায়তা দেয় মাহিন্দ্রা।
মাহিন্দ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে মোবাইল অপারেটরদের জন্য ডায়নামিক প্রাইসিং, রেভিনিউ প্লাস, এম কেয়ার অ্যাপ ও ইন্টারেক্টিভ অ্যান্ড অফ কল নোটিফিকেশনসের (আইইওসিএন) মতো উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে মাহিন্দ্র। ‘ডায়নামিক প্রাইসিং সলিউশন’ ব্যবহারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা নিট কলের ওপর মুনাফা বাড়াতে পারবে। আফ্রিকার শীর্ষস্থানীয় ১২টি মোবাইল ফোন অপারেটর ইতিমধ্যে এ সেবা গ্রহণ করেছে।
মাহিন্দ্রা কমভিভার সহকারী ভাইস প্রেসিডেন্ট অমিত সান্যাল বলেন, ‘আমাদের কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট সেবার মাধ্যমে অপারেটররা তাঁদের গ্রাহকসেবার লক্ষ্য অর্জন করতে পারবেন।’