সেরা অ্যাপস নির্বাচনে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইটিএল) আয়োজিত অ্যাপস তৈরি প্রতিযোগিতায় ভোট গ্রহণ শুরু হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে পাওয়া নম্বরের ৭০ শতাংশ যুক্ত হবে মূল প্রতিযোগিতায়। পছন্দের অ্যাপসগুলোকে ভোট দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে www.eatlapps.com ঠিকানায়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকা। পরবর্তী ১০ বিজয়ী দল পাবে স্মার্টফোনসহ নানা পুরস্কার। —বিজ্ঞপ্তি