সেরা অ্যাপস বিজয়ীরা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় এবং প্রিয় ডট কমের (www.priyo.com) আয়োজনে অনুষ্ঠিত উইন্ডোজ ফোন অ্যাপ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।সম্প্রতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রিয় ডট কমের সম্পাদক জাকারিয়া স্বপন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে নিয়েছে আশরাফুল হক ও শরীফ শাহরিয়ারের তৈরি ‘ট্রাফিক গাইড’ অ্যাপস, দ্বিতীয় হয়েছে ইরতেজার তৈরি ‘মাই ওয়ার্ল্ড’ অ্যাপস এবং তৃতীয় হয়েছে মাসনুনের তৈরি ‘টক মেট’ অ্যাপস। বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছে যথাক্রমে এক লাখ টাকা, ২৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার। —বিজ্ঞপ্তি