সেরা উইন্ডোজ ল্যাপটপ ‘ম্যাকবুক প্রো’!
সেরা উইন্ডোজনির্ভর ল্যাপটপ কোনটি? উত্তরে উইন্ডোজনির্ভর কোনো ল্যাপটপের নাম আসার কথা। তবে গবেষকেরা জানিয়েছেন, পারফরমেন্স বা দক্ষতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা হিসেবে ধরলে উইন্ডোজ ইনস্টল করা সেরা ল্যাপটপ হচ্ছে অ্যাপলের ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।পিসি ম্যানেজমেন্ট সার্ভিস সলিউটো সম্প্রতি মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপের দক্ষতা নিয়ে একটি গবেষণা চালিয়েছে। দেড় লাখেরও বেশি কম্পিউটারের পারফরমেন্স পরীক্ষা করে সলিউটোর গবেষকেরা দেখেছেন যে, উইন্ডোজ ইনস্টল করা ম্যাকবুক প্রো অন্যান্য ল্যাপটপের চেয়ে পারফরমেন্স ভালো । ল্যাপটপ ক্র্যাশ করা বা অচল হয়ে যাওয়ার ঘটনা ম্যাকবুকের ক্ষেত্রে খুব কম ঘটেছে।উইন্ডোজনির্ভর ল্যাপটপের ক্ষেত্রে ম্যাকবুক ছাড়াও পারফরমেন্সের দিক থেকে ভালো করেছে এসার, ডেল ও লেনোভো।