সেরা গেমের সম্মাননা পেল পোর্টাল টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা গেমের সম্মাননা পেল পোর্টাল টু। চলতি বছরের গোল্ডেন জয়স্টিক ভিডিও গেমস পুরস্কার জিতেছে গেমটি। এ তালিকায় পোর্টাল টু প্রতিদ্বন্দ্বিতা করেছে এলএ নোরে, কল অব ডিউটি: ব্ল্যাক অপস, গ্রান টুরিসমো ৫-এর সঙ্গে। বিশ্বের অন্যতম সেরা এই ভিডিও গেম পুরস্কারে ১৪টি ক্যাটাগরিতে প্রায় ২০ লাখ ভোট পড়েছে! পুরস্কারের তালিকায় অ্যাংরি বার্ড রিও গেমটি স্মার্টফোনের গেমিং বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহূত হওয়ায় বেস্ট মোবাইল অ্যাওয়ার্ড পেয়েছে। সবচেয়ে বেশি বিক্রীত গেম কল অব ডিউটি পেয়েছে বেস্ট শ্যুটার পুরস্কার। স্পোর্টস ক্যাটাগরিতে সেরা হয়েছে ফিফা ১১। তবে সবকিছু ছাপিয়ে সেরা সম্মাননা পেয়েছে পোর্টাল টু গেমটি। গেমিং-জগতে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছে সনিক দ্য হেডজিহগ; যারা সম্প্রতি গেম তৈরির ক্ষেত্রে ২০ বছর পার করেছে। সনিক ব্র্যান্ডের পরিচালক ডেভিড কর্লেস বলেন, স্মার্টফোন গেমিংয়ের জগতে দারুণ সব কাজ করেছে দ্য হেডজিহগ। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলমপুরস্কারপ্রাপ্ত গেমের তালিকাঅ্যাকশন/অ্যাডভেঞ্চার:অ্যাসাসিনস ক্রিড: ব্রাদারহুডমোবাইল: অ্যাংরি বার্ড রিওরোল প্লে: ফলআউট: নিউ ভেগাসএমএমওজি: ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফটফাইটিং: মোর্টাল কমব্যাটরেসিং: গ্রান টুরিসমো ৫স্পোর্টস: ফিফা ১১স্ট্র্যাটেজি: স্টারক্র্যাফট টুমিউজিক: গিটার হিরো: ওয়ারিয়স অব রকফ্রি-টু-প্লে: লিগ অব লিজেন্ডসডাউনলোডেবল: মিনিক্র্যাফটশ্যুটিং: সিওডি: ব্ল্যাক অপসওয়ান টু ওয়াচ: ইল্ডার স্ক্রোলস ভি: স্কাইরিমইনোভেশন: নিনটেন্ডো থ্রিডিএসআউটস্টেন্ডিং কন্ট্রিবিউশন: সনিক দ্য হেডজিহগআলটিমেট গেম: পোর্টাল টু