সেরা ডিজিটাল এজেন্সির পুরস্কার পেয়েছে ম্যাগনিটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের ডিজিটাল এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল, ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিকের সাউথ এশিয়া ক্যাটাগরিতে ‘ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার ২০১৫’ পুরস্কার পেয়েছে। ১৯৯৪ সাল থেকে বিজ্ঞাপন শিল্পের অন্যতম এ পুরস্কারের চলতি আসরে ৭ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ম্যাগনিটো ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হুসেইন। পুরস্কারটি স্থানীয় এবং অঞ্চলভিত্তিক সামগ্রিক কার্যক্রমের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ম্যাগনিটো ডিজিটাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সামগ্রিক ডিজিটাল কমিউনিকেশন সাপোর্ট দিচ্ছে।
বিজ্ঞপ্তি