সেরা বাংলা ব্লগের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জার্মান বেতারকেন্দ্র ডয়েচে ভেলের বিচারক এবং পাঠকদের ভোটে সেরা বাংলা ব্লগ নির্বাচিত হয়েছে ব্লগার আলী মাহমেদের ব্লগসাইট। নিজের মতো করে বাংলা ব্লগ লিখে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি এটাই প্রথম।www.ali-mahmed.com ঠিকানার ওয়েবসাইটে ব্লগার আলী মাহমেদ ব্লগ লিখে চলেছেন ২০০৭ সাল থেকে। তারপর দিনে দিনে নিজের এ ওয়েবসাইটে ব্লগ লিখে চলছেন তিনি। সাইটে বিভিন্ন বিষয়ে লেখা ব্লগগুলো নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি রয়েছে লেখা খোঁজার সুবিধা। ১৯৯২ সালে লেখা এবং সর্বশেষ চলতি বছরে লেখা নিজের প্রকাশিত বইয়ের ওপর রয়েছে আলোচনা। ব্লগার নিজের ব্লগ ছাড়াও যেসব ব্লগে লিখেছেন, সেসব লিংকও রয়েছে এ ওয়েবাসাইটে। এর পাশাপাশি উইকিপিডিয়া, ইউটিউব, গুগল রিডার, ফ্লিকারসহ নিজের অন্যান্য ব্লগের লিংক রয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও রয়েছে ব্লগ পড়ার সুবিধা। পাঠকদের জন্য রয়েছে ইংরেজি ব্লগের লিংক।ব্লগ ছাড়াও এ ওয়েবসাইটে মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধের ভিডিও দেখার সুবিধাও রয়েছে। ইন্টারনেটে বই কেনার ওয়েবসাইটে ব্লগার নিজের প্রকাশিত বই কেনার সুযোগও রেখেছেন। সেরা ব্লগ এবং বাংলা ব্লগকে বিশ্বের মাঝে তুলে ধরতে নিজের সেরাটুকু দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সেরা ব্লগে টিকে থাকার লড়াইয়ে ব্লগ লেখাগুলো পড়তে দেখতে পারেন ওয়েবসাইটটি। —নুরুন্নবী চৌধুরী