সেরা সহযোগী পুরস্কার পেল কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিপণন ব্যবস্থাপনায় গ্রাহক সন্তুষ্টিতে অবদান রাখায় ‘ডেল মোস্ট ভ্যাল্যুয়েবল পার্টনার অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পেল কম্পিউটার সোর্স লিমিটেড৷ গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে কনজুমার বিভাগে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেল এসএডিএমজির ব্যবস্থাপনা পরিচালক হাজি সালেহ মুন্সি। এ সময় ডেল চীন ও কোরিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট তিয়ান বেং এবং কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি