সেরা সহযোগীদের পুরস্কৃত করেছে এইচপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে হিউলেট-প্যাকার্ডের (এইচপি) ব্যবসায়িক অংশীদারদের মধ্যেপুরস্কার বিতরণ করা হয়েছে। এইচপি পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনকারীরা এ পুরস্কার পেয়েছেন। গত মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড পার্টনার মিট এবং টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে এইচপি আইপিজি এইসির মহাব্যবস্থাপক ও ইয়ং কিয়ং আরভিং এবং বাংলাদেশের কান্ট্রি ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সাব্বির শাফিউল্লাহ বিজয়ীদের নাম ঘোষণাসহ পুরস্কৃত করেন। সন্তোষজনক পারদর্শিতার জন্য ১২ জন অংশীদারকে এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে ও ইয়ং কিয়ং আরভিং এইচপি নির্দেশনা, নতুন পণ্য, প্রযুক্তি ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। —নিজস্ব প্রতিবেদক