সেরা সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যতম মোবাইল ফোন প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন ২০০৯ সালে চমত্কার ও টেকসই সেবা প্রদানের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। পুরস্কার দুটি হলো: ‘টেলিকম ম্যানেজড সার্ভিসেস’ এবং ‘আইপি টিভি ভেন্ডর অব দ্য ইয়ার’। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের সাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত এক জমজমাট অনুষ্ঠানে এরিকসনকে পুরস্কৃত করা হয়ে। এরিকসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০০২ সাল থেকে এরিকসন বিশ্বব্যাপী ৪১ কোটি গ্রাহককে সেবা দিয়ে আসছে।