সেরা ১০ অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রতিদিনই নানা অগ্রগতি হচ্ছে। কিন্তু সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অর্জনের সংখ্যা হাতে গোনা। প্রযুক্তি ব্যবহারে এ বছরে নতুন মাত্রা এনে দিয়েছে—এমন কয়েকটি অগ্রগতি চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তিবিদদের এসব বড় সাফল্য আগামী বছরগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ ছাপা হলো চতুর্থ পর্ব
সূক্ষ্ম থ্রিডি প্রিন্টিং
বিশেষ ধরনের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে অতিসূক্ষ্ম বস্তু তৈরি করার ব্যাপারটি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে জৈব উপাদান ও কৃত্রিম বস্তুর অনুরূপ তৈরির কাজে সাফল্য পাওয়া গেছে
বড় সাফল্য
সূক্ষ্ম থ্রিডি প্রিন্টারে জৈব কোষসমষ্টি ও সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষ করে, ধমনিতে রক্তের সঙ্গে প্রবহমান বিভিন্ন জৈব উপাদান তৈরি করা সম্ভব হলে, তা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত এনে দেবে
কেন গুরুত্বপূর্ণ
বিভিন্ন গবেষণায় প্রয়োজনীয় জৈব ও অজৈব সূক্ষ্ম উপাদান ও যন্ত্রপাতি এখন থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে তৈরি করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে মানুষের অঙ্গপ্রত্যঙ্গও থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা যাবে। আর বামনকণা বা ন্যানো পার্টিকল তৈরিতেও নতুন মাত্রা যোগ করবে থ্রিডি প্রিন্টিং