সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় ক্যাসপারস্কি
‘ফরেন পলিসি’ সাময়িকীর দৃষ্টিতে ২০১২ সালের বিশ্বের সেরা ১০০ জন চিন্তাবিদের তালিকায় নির্বাচিত হয়েছেন ক্যাসপারস্কি ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি। তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অবদান রাখায় তিনি এ স্বীকৃতি পেলেন। বিশ্বের সেরা ১০০ জন চিন্তাবিদের তালিকায় ৪০তম স্থানে রয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস নিউজ।বিজনেস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল যুগের নানা বিপদ নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করায় সেরা চিন্তাবিদের তালিকায় নির্বাচিত হয়েছেন ইউজিন ক্যাসপারস্কি। অর্থনীতি ও সরকারের প্রতি হুমকি, ব্যক্তি নিরাপত্তার হুমকি, সাইবার অপরাধ, ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন, সাইবার যুদ্ধ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি। সেরা চিন্তাবিদের সেরা ১০০ জনের তালিকায় আরো রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রযুক্তি উদ্যোক্তা ওয়ারেন বাফেটসহ আরো অনেকেই।২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে সেরা চিন্তাবিদদের সম্মাননা দেওয়া হয়েছে।