সেরা ২০-এ ফেনীর তিনটি, তৃতীয় স্থানে গার্লস ক্যাডেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিতে পেরেছে। এগুলোর মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ তৃতীয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম এবং ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় এগারোতম স্থান দখল করেছে।
ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন।