সেরার অপেক্ষায় স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম টাইজেন নির্ভর সেরা স্মার্টফোন বাজারে আনার অপেক্ষায় রয়েছে স্যামসাং! সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাত্কারে স্যামসাংয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির পর স্যামসাং কর্তৃপক্ষ ওপেন সোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম টাইজেন নির্ভর স্মার্টফোন বাজারে আনতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্ট মাস নাগাদ টাইজেন নির্ভর স্মার্টফোনের ঘোষণা দেবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসাং মোবাইল বিভাগের কর্মকর্তা লি ইয়াং হি জানিয়েছেন, স্যামসাংয়ের টাইজেননির্ভর হাই এন্ড বা দামি স্মার্টফোন চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসবে। উন্নত ফিচার আর উন্নত যন্ত্রপাতিতে ঠাসা এই স্মার্টফোনটি হবে স্যামসাংয়ের সেরা ফোন।গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে ইনটেল, স্প্রিন্ট নেক্সটটেল, স্যামসাংসহ ১২ টি প্রতিষ্ঠান মিলে ওপেনসোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম টাইজেন তৈরি করছে। এখন পর্যন্ত টাইজেন নির্ভর কোনো স্মার্টফোন বাজারে আসেনি।