সেলফি ফোন এনেছে অপ্পো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্পোর নতুন ফোন হাতে দুই মডেল
অপ্পোর নতুন ফোন হাতে দুই মডেল

এফ ১এস মডেলের সেলফির জন্য বিশেষায়িত স্মার্টফোন বাজারে এনেছে অপ্পো। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অপ্পো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ওয়াই বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশে চলমান সেলফি উন্মাদনায় ভাসতে গ্রাহকেরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন।’
বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ বলেন, ‘স্মার্টফোনটি বাংলালিংকের ডিজিটাল সেবার সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দেবে।’ অনুষ্ঠানে বলা হয়, ফোনটি অপ্পোর এফ১-এর উন্নত সংস্করণ। এর সামনের ১৬ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে চমৎকার সেলফি তোলা যাবে। ফোনটিতে আরও আছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, ৫.৫ ইঞ্চি পর্দা, ৩ গিগাবাইট র্যা ম ও ৩২ গিগাবাইট স্টোরেজ। এর দাম ২৩ হাজার ৯০০ টাকা।