সেলফি ফোনে ওয়ালটনের চমক

সেলফি প্রেমীদের জন্য ওয়ালটন আনছে নতুন চমক। প্রথম দেশীয় ব্র্যান্ড হিসেবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন আনছে ওয়ালটন। জেডএক্স সিরিজের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনের মডেল ‘জেডএক্স-থ্রি’। একে ‘সেলফি কিং’ স্মার্টফোন বলছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটনের নিজস্ব কার্যালয়ে নতুন এই হ্যান্ডসেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
৬ ইঞ্চি মাপের আইপিএস প্রযুক্তির ফুল এইচডি ডিসপ্লেযুক্ত ফোনটির পেছনে থাকছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সব ক্যামেরায় রয়েছে মাল্টিলেয়ার লেন্স। এতে থাকছে ৬৪ বিটের ২.৫ গিগাহার্টজের কোর্টেক্স-এ ৫৩ অক্টাকোর প্রসেসর, মালি-টি ৮৮০ গ্রাফিকস, ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স র্যাম, ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ২৫৬ জিবি এসডি কার্ড সমর্থন সুবিধা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দ্রুতগতির চার্জিং প্রযুক্তিসহ ৪ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। দুটি ন্যানো সিম সমর্থন করে এতে। অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমচালিত ফোনটি থ্রিজি, ফোরজি এবং সিডিএমএ নেটওয়ার্ক সমর্থন করে। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ওয়ালটন কর্তৃপক্ষ বলছে, সেপ্টেম্বরে দুটি রঙে বাজারে আসবে প্রিমো জেডএক্স-থ্রি। এর দাম হতে পারে ৩২ থেকে ৩৩ হাজার টাকা। ফোনটি কেনার জন্য ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড শপে আগাম ফরমাশ দেওয়া যাবে।
নতুন স্মার্টফোন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ুন কবির ও এসএম জাহিদ হাসান, জ্যেষ্ঠ পরিচালন কর্মকর্তা উদয় হাকিম ও এসএম রেজওয়ান আলম প্রমুখ।
এক নজরে জেডএক্স থ্রি
ডিসপ্লে: ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস, ২. ৫ডি কার্ভড গ্লাস
প্রসেসর: ২.৫ গিগাহার্টজ কোর্টেক্স-এ ৫৩ অক্টাকোর
গ্রাফিকস: মালি-টি ৮৮০
র্যাম: ৪ জিবি ডিডিআর ৪
স্টোরেজ: ৬৪ জিবি, মাইক্রো এসডি ২৫৬ জিবি
ফ্রন্ট ক্যামেরা: বিএসআই ২০ মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ
রিয়ার ক্যামেরা: ডুয়াল বিএসআই ১৩ ও ৫ মেগাপিক্সেল, এলইডি ফ্ল্যাশ
ব্যাটারি: ৪ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড নোগাট
ফিচার: ফিঙ্গারপ্রিন্ট সেনসর, মাল্টি ফাস্ট চার্জিং, ইন্টিগ্রেটেড পাওয়ার সেভিং মোড, মাল্টি উইন্ডো।