সেলবাজার এখন 'এখানেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিভিন্ন জিনিস কেনাবেচার শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইট সেলবাজারের নাম বদলে ‘এখানেই ডট কম’ করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এখানেই ডট কমের পরিচালক আরিল্ড ক্লোক্করহৌগ। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে যেহেতু প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, এ জন্য আমরা বাংলায় আমাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের ফেসবুক পেজে লাইক সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আমরা সবাইকে বলতে চাই, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি “এখানেই” আছেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, নরওয়ের প্রতিষ্ঠান শিবস্টেড এবং টেলিনরের যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে এখানেই ডট কম। চুরি করা পণ্য বিক্রি এবং জালিয়াতি রোধে এই সাইটে বিশেষ নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করা হবে৷ এই সাইটের নতুন লোগো হলো ঘুড়ি। প্রতিটি বিজ্ঞাপন এবং ব্যবহারকারীর প্রোফাইল সেলবাজারে যেমন ছিল, এখানেই-তেও ঠিক সেভাবে থাকবে৷