সেলবাজারের নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলবাজার ডটকমের সংবাদ সম্মেলনে উপস্থিত আরিল ক্লোকারহৌগ, মির্জা আসিফ, শামীম আরা ও ফাহিম মাশরুর।
সেলবাজার ডটকমের সংবাদ সম্মেলনে উপস্থিত আরিল ক্লোকারহৌগ, মির্জা আসিফ, শামীম আরা ও ফাহিম মাশরুর।

শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট সেলবাজার ডটকম ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে। পুরোনো ওয়েবসাইটের বদলে নতুন সাইট ও লোগো যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সেলবাজার ডট কমের প্রধান নির্বাহী আরিল ক্লোকারহৌগ ও প্রধান কারিগরি কর্মকর্তা মির্জা আসিফ ওয়েবসাইটটির নতুন ফিচার সম্পর্কে জানিয়েছেন, সেলবাজারে এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলায় পণ্যের বিজ্ঞাপন দেওয়া যাবে। ব্যবহারকারীদের কাছে সাইটটি ব্যবহারবান্ধব করতে নানা ফিচার যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে আরও ফিচার যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট ফাহিম মাশরুর।

সেলবাজারের নতুন ফিচার সম্পর্কে আরিল ক্লোকারহৌগ জানিয়েছেন, সাইটটির সঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট যুক্ত করা হচ্ছে। সহজে বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া ও সুলভ মূল্যে এখান থেকে পণ্য কেনার প্ল্যাটফর্ম হিসেবে সেলবাজার আবারও নতুন করে যাত্রা শুরু করল।

২০০৬ সালে গ্রামীণফোনের সঙ্গে এসএমএস সার্ভিস হিসেবে সেলবাজার যাত্রা শুরু করে। ২০০৭ সালে এটি ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে।