সোনাক্ষীর 'পাঁচ'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের পাঁচ আঙুল দেখিয়ে একটি সেলফি টুইটারে পোস্ট করেছেন সোনাক্ষী সিনহা। উচ্ছসিত সোনাক্ষী বোঝাতে চেয়েছেন— এখন টুইটারে তাঁর পঞ্চাশ লাখ ভক্ত-অনুসারী। পাঁচ মানে পাঁচ মিলিয়ন!
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দারুণ সক্রিয় ‘দাবাং’খ্যাত সোনাক্ষী। এখন পর্যন্ত আট হাজার ৯১৩টি টুইট করেছেন তাঁর অ্যাকাউন্ট থেকে। এ পর্যন্ত তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের (@sonakshisinha) ফলোয়ার সংখ্যা ৫১ লাখ পার হয়ে গেছে।
পঞ্চাশ লাখ টুইটার ফলোয়ার পূর্ণ হওয়ায় দারুণ উচ্ছসিত সোনাক্ষী। নিজের খুশির কথা বিনিময় করতে টুইটারে টুইট করে তিনি লিখেছেন, ‘আই অ্যাম হেয়ার! জাস্ট ইউ এন মি নাউ #৫ মিলিয়নসোনাক্ষীয়ানস’। গতকাল রাতে করা শেষ টুইটে সব সময় মুখে হাসি ফুটিয়ে রাখতে সাহায্য করার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।