সৌরশক্তিতে নভোযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ নকশায় তৈরি ছোট মহাকাশযানটির নাম লাইটসেইল। মানুষবিহীন এই নভোযান কেবল সূর্যের আলোর শক্তিতে এগিয়ে যাবে। স্পেসএক্স রকেটের শীর্ষে ২০১৬ সালে লাইটসেইলের উৎক্ষেপণ করতে চান বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীদের তৈরি নভোযানটির অর্থায়নে রয়েছে যুক্তরাষ্ট্রের প্ল্যানেটারি সোসাইটি। লাইটসেইল লম্বায় মাত্র ৩০ সেন্টিমিটার। এতে চারটি মাইলার সেইল (প্রায় স্বচ্ছ একধরনের পাল) সংযুক্ত। এটি ৩২ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে এবং সৌরশক্তির সহায়তায় লাইটসেইলকে এগিয়ে নেবে। প্ল্যানেটারি সোসাইটির কর্মকর্তা জেনিফার ভন বলেন, লাইটসেইল পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং বিভিন্ন তথ্য পাঠাবে।
অবশ্য জাপান এবং নাসা পৃথকভাবে আগেই এ রকম দুটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে। এএফপি।