সৈয়দপুর বিএম কলেজে ইন্টারনেট ল্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে কম্পিউটার ল্যাব চালু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ এ এ মারুফ সাকলান এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে অবশ্যই সারা দেশকে ইন্টারনেট-সেবার আওতায় আনতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব। স্বাগত বক্তব্য দেন বিএম কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আসাদুল্লাহ সরকার। এ কলেজের ল্যাবটিতে এখন আটটি ডেস্কটপ, একটি ল্যাপটপ কম্পিউটার ও চারটি মডেম রয়েছে। —সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি