সোনার বাংলা কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজে কম্পিউটার ল্যাব পুরোদমে চালু হয়েছে। গত মঙ্গলবার সকালে ১৫টি কম্পিউটার দিয়ে ওই ল্যাব উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বজলুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি না জানলে বর্তমান যুগে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের কম্পিউটার ও ইন্টারনেটে দক্ষতা অর্জন করতে হবে। কলেজের অধ্যক্ষ আবু ছালেক জানান, আগে এ কলেজে সাতটি কম্পিউটার ছিলো। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আটটি কম্পিউটার দেওয়ায় এখন ল্যাবে কম্পিউটার সংখ্যা বেড়েছে। শিক্ষার্থীরা আগের চেয়ে আরও বেশি সুযোগ পাবে হাতে কলমে শেখার। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা