সোনালী ব্যাংকে পোলারিস কোর ব্যাংকিং সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক পোলারিস ফিন্যান্সিয়াল টেকনোলজির ‘পোলারিস ইন্টেলেক্ট কোর ব্যাংকিং সিস্টেম’ নামের সফটওয়্যার  ব্যবহার করছে। এর মাধ্যমে চালু হলো সোনালী ব্যাংকের ‘অনলাইন রিয়েল টাইম সিস্টেম’। সম্প্রতি সোনালী ব্যাংক লি. এবং পোলারিস ফিন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছে।পাশাপাশি গঠিত হয়েছে সোনালী পোলারিস ফিন্যান্সিয়াল টেকনোলজি।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্ত, সোনালী পোলারিস এফটি লিমিটেডের প্রধান নির্বাহী তারিক আফজাল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এটি সোনালী ব্যাংকের সব শাখায় ব্যবহূত হবে। —বিজ্ঞপ্তি