সোমবার থেকে মাল্টিপ্ল্যান সেন্টারে কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত দেশের অন্যতম কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিক্রয়কেন্দ্র মাল্টিপ্ল্যান সেন্টারে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে কম্পিউটার মেলা। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’ নামের আট দিনের এ মেলা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘গো গ্রিন উইথ আইসিটি’ স্লোগানে এ মেলার বিভিন্ন বিষয় নিয়ে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার নানা দিক তুলে ধরেন মেলার আহ্বায়ক তৌফিক এহে্সান। এ সময় উপস্থিত ছিলেন মাল্টিপ্ল্যান সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সুব্রত সরকার, সিটিসেলের করপোরেট কমিউনিকেশনস ও পাবলিক রিলেশনস-প্রধান তাসলিম আহমেদ।সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৪৫০টির অধিক প্রযুক্তিপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এই মেলায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। তিনি আরও জানান, মেলায় প্রতিটি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের পণ্যগুলোতে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার দেবে। মেলার বিশেষ আয়োজন হিসেবে তথ্যপ্রযুক্তি নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া মেলায় প্রতি পাঁচ ঘণ্টা পরপর প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে।মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মেলা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক সিটিসেল, সহপৃষ্ঠপোষক আভিরা, এসার, এসপি সিলিকন পাওয়ার, ম্যাকগ্রিন, ফুজির‌্যাসু, হাই-টেক ও ভ্যারিকো। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার বিভিন্ন তথ্য জানা যাবে www.digitalictfair.com ঠিকানার ওয়েবসাইটে। — মোছাব্বের হোসেন