সোশাল মিডিয়ায় যে ছবি জনপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ চলচ্চিত্রটির একটি দৃশ্য
‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ চলচ্চিত্রটির একটি দৃশ্য

এ বছরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর বিচারে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’। রোমাঞ্চ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী আর মারপিটের দৃশ্যের সমন্বয়ে হলিউডের এ চলচ্চিত্রটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের মন ভরিয়েছে। ফেসবুক ও টুইটার মিলিয়ে এ চলচ্চিত্রটির ভক্ত সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখে।

চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট ইন্টারনেট মুভি ডেটাবেইসে (আইএমডিবি) ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’ চলচ্চিত্রটির রেটিং ৮.২। ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় এ ছবিটিতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জোশ হাচারসন, লিয়াম হেমসওয়ার্থ প্রমুখ।

লিসেনফাস্ট নামের একটি তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইটে জনপ্রিয়তার বিচারে ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘টোয়াইলাইট’কে ছাড়াতে পারেনি ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’। ‘টোয়াইলাইট’ সিনেমাটির মোট ভক্ত সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ।


নন ফ্রেঞ্চাইজি মুভি হিসেবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এ বছর জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘বেস্ট ম্যান হলিডে’। এটি ১৬ লাখ ব্যবহারকারী পছন্দ করেছেন।
বিনোদন বিষয়ক ওয়েবসাইট দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো হলিউডের চলচ্চিত্রগুলোর প্রচারণার কেন্দ্রে পরিণত হচ্ছে। ফেসবুক ও টুইটার ব্যবহার করে চলচ্চিত্রের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।