সৌদিতে এমআরপি সেবা দিতে কনসোর্টিয়ামের চুক্তি

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দিতে মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশন বেরহেড, সৌদি আরবের কোয়াডকোর কর্পোরেশন এবং বাংলাদেশের কম্পিউটার সোর্স মিলে কনসোর্টিয়াম তৈরি করেছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং কনসোর্টিয়াম সদস্যরা গত ২১ জুলাই স্থানীয় একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ, আইআরআইএস কর্পোরেশন বেরহেডের ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান মোহাম্মদ হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনসোর্টিয়ামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সৌদি আরবে বসবাসরত প্রায় ১৫ লাখ বাংলাদেশি নাগরিকের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পৌঁছে দিতে আন্তর্জাতিক টেন্ডারিং প্রক্রিয়ায় মালয়েশিয়া ভিত্তিক আইআরআইএস কর্পোরেশন বেরহেড সার্ভিস প্রোভাইডার হিসেবে নির্বাচিত হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ, আইআরআইএস কর্পোরেশন বেরহেডের ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান মোহাম্মদ হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনসোর্টিয়ামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দাতো হামদান মোহাম্মদ হাসান বলেন, এর আগে আইআরআইএস সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট দেওয়ার কাজ করেছে।
আবদুল মাবুদ বলেন, ‘দেশে প্রতিদিন প্রায় ১৫ হাজার নতুন পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। বাংলাদেশ সরকার এবার সৌদি আরব থেকে ২৫ লাখ বাংলাদেশির জন্য মাত্র ৯ ডলার করে এমআরপি পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছেন।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সৌদিতে থেকে বাংলাদেশিদের হাতে এমআরপি পাসপোর্ট পৌঁছে দেয়ার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আইআরআইএস কর্পোরেশন বেরহেড এবারও সঠিক সময়ে সৌদি প্রবাসীর এমআরপি পাসপোর্ট পৌঁছে দেবে বলে আশা করি।’