সৌন্দর্যচর্চাকেন্দ্রের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারসোনার নতুন শাখা
পারসোনার নতুন শাখা

পারসোনা
ঢাকার কাকরাইলে আইরিশ নুরজাহান টাওয়ারের দ্বিতীয় তলায় পারসোনার ১২তম শাখা চালু হলো। এদিন এসেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, রূপবিশেষজ্ঞ গীতি বিল্লাহ, উপস্থাপক শারমিন লাকি প্রমুখ। উদ্বোধন উপলক্ষে এখানে চলছে ছাড়।

সোনালি’স
সোনালি’স

সোনালি’স
এয়ারব্রাশ মেকআপের পদ্ধতি নিয়ে এল সোনালি’স এইচডি মেকআপ স্টুডিও। ঢাকার গুলশান-২, সড়ক-১০৮, বাড়ি-১৪ ঠিকানায় চালু হলো নতুন পারলারটি। এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। এদিন এসেছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী শাকিলা জাফর, রান্নাবিদ কেকা ফেরদৌসী প্রমুখ।

শিলা’জ মেকওভার
শিলা’জ মেকওভার

শিলা’জ মেকওভার
ঢাকার মিরপুর-১২ ডিওএইচএস লিংক রোডে যাত্রা শুরু করল শিলা’জ মেকওভার বিউটি স্যালন অ্যান্ড স্পা। উদ্বোধনের দিন এসেছিলেন অভিনয়শিল্পী দীপা খন্দকার, মডেল নন্দিনী প্রমুখ। উদ্বোধন উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে ছাড়।