সৌরজগতের বাইরের গ্রহ নক্ষত্র শনাক্ত বাড়িতে বসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরবীক্ষণ
দূরবীক্ষণ

এবার নিজের বাড়িতে বসেই আমাদের সৌরজগতের বাইরের গ্রহ-নক্ষত্র শনাক্ত করা সম্ভব হবে। এ জন্য দূরবীক্ষণ (টেলিস্কোপ) ক্যামেরায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হবে। আর এটি বিনা মূল্যেই পাওয়া যাবে। নাসা জানায়, শিগগিরই ওই বিশেষ সফটওয়্যার সরবরাহ শুরু হবে। এটি ব্যবহারের জন্য ছবি তোলার একটি ডিজিটাল যন্ত্র টেলিস্কোপে সংযুক্ত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেমের তালিকাও নাসা প্রকাশ করবে। শহরবাসীরাও এই প্রযুক্তি ব্যবহার করে মহাকাশের দূর প্রান্তের গ্রহ-নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। নাসার প্রযুক্তিবিদ ব্রেট মরিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কলেজ পার্ক মানমন্দিরে ইতিমধ্যে এই প্রযুক্তি সাফলভাবে ব্যবহার করা হয়েছে। যাঁরা কম আলোদূষণপূর্ণ এলাকায় বসবাস করেন, তাঁরা তুলনামূলক নিখুঁতভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। পপুলার সায়েন্স।