সৌরবিমানের বিশ্বভ্রমণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরশক্তিতে চালিত একটি উড়োজাহাজ আগামী মাসে প্রথমবারের মতো সারা পৃথিবী পাড়ি দেওয়ার চেষ্টা করবে। আর তা সফল হলে প্রমাণ হবে, জীবাশ্ম জ্বালানি ছাড়াই দূরপাল্লার উড়োজাহাজ চালানো সম্ভব। সোলার ইমপালস টু নামের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি থেকে যাত্রা শুরু করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার আগে ভারত, মিয়ানমার ও চীনে যাত্রাবিরতি দেবে। তারপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের দক্ষিণ অংশ হয়ে আবুধাবিতে ফিরবে। ৩৫ হাজার কিলোমিটারের ওই যাত্রায় পাঁচ মাস সময় লাগবে। সুইজারল্যান্ডের দুই পাইলট ২ হাজার ৩০০ কেজি ওজনের সৌরবিমানটি চালাবেন। এতে এক দফায় টানা পাঁচ দিন পাঁচ রাত পর্যন্ত আকাশে থাকতে হতে পারে। পাইলট বেট্রান্ড পিকার্ড বলেন, তাঁদের যাত্রা সফল হলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। রয়টার্স।