সৌরভের রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো কোনো গোলাপের সুগন্ধ অন্যান্য গোলাপের চেয়ে অনেক বেশি। বিজ্ঞানীরা এর কারণ জানার লক্ষ্যে গবেষণা চালিয়ে এমন একটি উপায় বের করেছেন, যার সাহায্যে বাগানবিলাসীরা নিজেদের পছন্দের সৌরভ অনুযায়ী ফুল পেতে পারবেন। ফ্রান্সের লিয়ঁ বিশ্ববিদ্যালয়ের জ্যঁ-লুই ম্যানিয়ার্দ ও তাঁর সহযোগীরা দেখতে পান, ফুলের পাপড়িতে বিশেষ এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে সুরভি তৈরি হয়। আরএইচএনডিএক্সওয়ান নামের ওই উৎসেচক পদার্থকে যদি সৌরভহীন অন্য ফুলে প্রতিস্থাপন করা যায়, সেই ফুলেও সুগন্ধ তৈরি হবে। ফুলের আকৃতির উন্নয়নেও ওই জৈব রাসায়নিক পদার্থটি কাজে আসে। সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিশেষ উৎসেচকটি পাপড়ির কোষে কোষে সক্রিয় থাকে এবং সুগন্ধি উপাদান মনোটেরাপিন জেরানিওল উৎপাদনে সহায়তা করে। ইনডিপেনডেন্ট।