
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৮সঠিক প্রশ্নোত্তর অংশ-২৮
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১৩
১। প্রকৃতিতে সবস্থানে দেখা যায় কোন প্রাকৃতিক সম্পদ?
ক. লৌহ খ. কয়লা গ. পানি ঘ. চুনাপাথর
উত্তর: গ. পানি
২। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. কাচ খ. বালু গ. পারমাণবিক বোমা ঘ. সামরিক বিমান
উত্তর: খ. বালু
৩। জীবনধারণের জন্য প্রয়োজন বায়ু, পানি, খাদ্য, বস্ত্র ইত্যাদি। এগুলোর উৎস কী?
ক. সূর্য খ. প্রকৃতি গ. বায়ুমণ্ডল ঘ. পাহাড়
উত্তর: খ. প্রকৃতি
৪। চুনাপাথর কোন ধরনের সম্পদ?
ক. জীবাশ্ম সম্পদ খ. প্রাণী সম্পদ গ. প্রাকৃতিক সম্পদ ঘ. কৃত্রিম সম্পদ
উত্তর: গ. প্রাকৃতিক সম্পদ
৫। বিজ্ঞানীদের মতে কত বছরের মধ্যে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যেতে পারে?
ক. ৫০ বছর খ. ১০০ বছর গ. ১৫০ বছর ঘ. ২০০ বছর
উত্তর: খ. ১০০ বছর
৬। কোনটি কৃত্রিম সম্পদ?
ক. উদ্ভিদ খ. লৌহ গ. কাচ ঘ. বালু
উত্তর: গ. কাচ
৭। বাংলাদেশে পাওয়া যায় এমন প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. চুনাপাথর খ. টিন গ. ইউরেনিয়াম ঘ. লৌহ
উত্তর: ক. চুনাপাথর
৮। উপকূলীয় এলাকায় এবং বঙ্গোপসাগরের দ্বীপসমূহে কোন শক্তি ব্যবহারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস গ. তেল ঘ. বায়ুশক্তি উত্তর: ঘ. বায়ুশক্তি
৯। আবার ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. কয়লা খ. বায়ু গ. তেল ঘ. প্রাকৃতিক গ্যাস উত্তর: খ. বায়ু
১০। নিচের কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. গাছপালা খ. পানি গ. বায়ু ঘ. কয়লা উত্তর: ঘ. কয়লা
১১। কোনটি অনবায়নযোগ্য সম্পদ?
ক. পানি খ. বায়ু গ. তেল ঘ. গ্যাস উত্তর: গ. তেল
১২। নিচের কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়?
ক. মাটি খ. পানি গ. তেল ঘ. বায়ু উত্তর: গ. তেল।
১৩। সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা যায়?
ক. বিদ্যুৎশক্তি খ. শব্দশক্তি গ. যান্ত্রিকশক্তি ঘ. পারমাণবিক শক্তি
উত্তর: ক. বিদ্যুৎশক্তি।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল