স্কলাস্টিকায় গেম তৈরি নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা গেম খেলে তাদের গেম নির্মাতা বানাতে কম্পিউটার গেম তৈরির প্রতিষ্ঠান ম্যাসিভস্টার স্টুডিও একটি কর্মসূচি হাতে নিয়েছে। ‘উই মেক গেমস’ নামের এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকার স্কলাস্টিকা স্কুলে প্রায় এক হাজার ৬০০ শিক্ষার্থীকে নিয়ে এ আয়োজন করা হয়। এ আয়োজনে গেম তৈরির জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে নানা আলোচনা চলে।
এ আয়োজনে সভাপতিত্ব করেন ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহাবুব আলম।
প্রধান অতিথি ছিলেন উই মেক গেমস কর্মসূচির প্রকল্প পরিচালক ড. ওয়াং। উপস্থিত ছিলেন ম্যাসিভের লিড গেম ডেভেলপার ফারহান মাহমুদ, লিড লেভেল ডিজাইনার নূর এ আরাফাত এবং ত্রিমাত্রিক মডেল ডিজাইনার আতিউল ইসলাম।
ম্যাসিভস্টার স্টুডিও সম্প্রতি হাতিরঝিলের পটভূমিতে হাতিরঝিল ড্রিম বিগিনস নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীদের কম্পিউটার গেম তৈরিতে উৎসাহী করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে দেশের ৪০০টি স্কুল ও কলেজে ৮০ হাজার শিক্ষার্থীকে গেম তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।
—বিজ্ঞপ্তি