স্কাইপি বন্ধের হুমকি দিল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগসেবা স্কাইপি, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। নজরদারি করার সুবিধা না থাকায় দেশটির টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রকেরা দেশটি থেকে স্কাইপি, ভাইবার, হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন। সম্প্রতি এক খবরে জানিয়েছে বিবিসি। অবশ্য নিষিদ্ধ করার পেছনের কারণটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কাইপি, ভাইবার, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনগুলোর কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন সৌদি আরবের টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রকেরা।বর্তমানে সৌদি আরবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার দ্রুত বাড়ছে আর দেশটিতে ব্যাপকভাবে এর প্রভাব পড়ছে। সৌদি টেলিকম প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনা মূল্যের অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করে আসছে। পাশাপাশি টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ বিনা মূল্যের এসব অ্যাপ্লিকেশনের ওপর নজরদারি করতে চায় বলেই এক ব্লগ পোস্টে জানিয়েছেন সৌদি এক ব্লগার। এর আগে দেশটিতে ব্ল্যাকবেরি মেসেজ সার্ভিস বন্ধের মতো ঘটনা ঘটেছিল।অ্যাপ্লিকেশনে নজরদারি প্রসঙ্গে সৌদি আরবের একজন স্কাইপি ব্যবহারকারীর ভাষ্য, স্কাইপি ব্যবহার করার সময় হিজাব না পরে কথা বলতে এখন অনেকেই হয়তো অস্বস্তি বোধ করবেন। কারণ, সব সময়ই ওই ব্যবহারকারীর মনে হবে, কেউ হয়তো তাঁর ওপর নজর রাখছে।