স্কাইপিতে আড়ি পাতবে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্প্রতি ইন্টারনেট-ব্যবস্থা ও স্কাইপিতে আড়ি পাতার ব্যবস্থা করেছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, পাঁচ কোটি ডলার খরচ করে চার বছর ধরে স্কাইপি ও ইন্টারনেট যোগাযোগব্যবস্থার নজরদারির জন্য একটি বিশেষ বিভাগ গড়ে তুলেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক কমিউনিকেশনস অ্যাসিসটেন্স সেন্টার (ডিসিএসি), এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি মিলে বিশেষ যে হার্ডওয়্যার তৈরি করছে, তা তারবিহীন ব্যবস্থার মাধ্যমে আড়ি পাততে সক্ষম হবে।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটির দাবি, নতুন এই ব্যবস্থায় অপরাধীদের উত্স খুঁজে বের করা সম্ভব হবে। এ বছরের জানুয়ারি মাসে ফেসবুক থেকে অপরাধীর তথ্য পেতে ও ওয়েবসাইটটিকে নজরদারির আওতায় রাখতে বিশেষ প্রোগ্রাম তৈরির কথা জানিয়েছিল এফবিআই।