স্কাইপে একই সময়ে সাড়ে ৩ কোটি ব্যবহারকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ফোনে জনপ্রিয় চ্যাটিং সার্ভিস স্কাইপ চালু করেছে মাইক্রোসফট। ২৭ ফেব্রুয়ারি চালু হওয়া সার্ভিসটি মাত্র এক সপ্তাহ পর একই সময়ে সক্রিয়তার ক্ষেত্রে মাইলফলক স্পর্শ করেছে। ৫ মার্চ সোমবার স্কাইপে একই সময়ে সাড়ে তিন কোটি অ্যাকাউন্ট সক্রিয় ছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এক খবরে এ তথ্য দিয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এক সময়ে তিন কোটি ২০ লাখ ব্যবহারকারী ছুঁয়েছিল স্কাইপ। পরের সপ্তাহেই এ রেকর্ড ছাড়িয়ে তিন কোটি ৪০ লাখ ব্যবহারকারী একই সময়ে সক্রিয় হয়।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি স্কাইপ ব্যবহারকারী সংখ্যা বেড়ে গেছে। এই চ্যাটিং সার্ভিসটিতে মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ও এক্সবক্স ৩৬০ যুক্ত করেছে মাইক্রোসফট। গত মাসেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্কাইপে এইচডি ভিডিও কল যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।উল্লেখ্য, ২০১১ সালে সাড়ে ৮০০ কোটি ডলার খরচ করে স্কাইপ কিনে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।