স্কাইপে বাগ!
স্কাইপ সার্ভিস ব্যবহারকারীরা ইনস্ট্যান্ট মেসেজ আদান-প্রদানের সময় অনাকাঙ্ক্ষিত মেসেজ পেয়ে ঘাবড়াবেন না। মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপের একটি ক্ষুদ্র সফটওয়্যার ত্রুটি বা বাগের ফলে ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। বাগটির কারণেই ইনস্ট্যান্ট মেসেজগুলো চলে যাচ্ছে ভুল ঠিকানায়। জানিয়েছে বিবিসি। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাগটি সীমিত সংখ্যক স্কাইপ ব্যবহারকারীকে ভোগান্তিতে ফেলেছে।এদিকে স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যার ত্রুটির কারণেই ইনস্ট্যান্ট মেসেজিংয়ের সময় ব্যবহারকারীদের মেসেজগুলো ভুল ব্যক্তির কাছে চলে যাচ্ছে। তবে ঠিক কারণে এ ত্রুটি ঘটেছে তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।স্কাইপ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বাগটি অতি ‘ক্ষুদ্র’। ক্ষুদ্র এই ‘বাগ’টি দূর করতে নতুন একটি সফটওয়্যার আপডেট আনতে কাজ করছে তারা। আপডেটটি তৈরি হলেই ব্যবহারকারীদের জানিয়ে দেবে প্রতিষ্ঠানটি।