স্কাইপে বিনা মূল্যে গ্রুপ ভিডিও কল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিনা মূল্যে একসঙ্গে একাধিক জনের ভিডিও কল করার সুবিধা চালু করেছে ইন্টারনেটের মাধ্যমে ফোন করার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ। এর আগে এ সুবিধা শুধু ‘প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য ছিল। উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারের পাশাপাশি ম্যাক ও এক্সবক্স ওয়ানেও বিনা মূল্যে এ সুবিধাটি ব্যবহার করা যাবে। এ বিষয়ে স্কাইপ ব্লগে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে অনেকেই যাতে একসঙ্গে স্কাইপ ব্যবহারের মাধ্যমে কথা বলতে পারেন সে জন্যই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হলো।
স্কাইপের বিপণন বিভাগের কর্মকর্তা ফিলিপ স্ন্যালুন জানান, শুরু থেকেই সাধারণ ব্যবহারকারীদের সহজ ও উন্মুক্ত যোগাযোগের সুযোগ দিতে কাজ করে যাচ্ছে স্কাইপ। ইতিমধ্যে বিনা মূল্যে কথা বলা ও ভিডিও কল করার সুবিধা থাকায় ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে স্কাইপ।
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল শুরু থেকেই তাদের হ্যাংআউটে এ সুবিধা দিয়ে আসছিল। গুগল হ্যাংআউট তাই গ্রুপ ভিডিও কলের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার সে একই সুবিধা সবার জন্য চালু করল স্কাইপ। মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজার গবেষকেরা। —স্কাইপ ব্লগ