স্কাইপে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাইপ ব্যবহারে অনেকেই অসুবিধার মুখে পড়ছেন।
স্কাইপ ব্যবহারে অনেকেই অসুবিধার মুখে পড়ছেন।

মাইক্রোসফটের স্কাইপ সেবাটি ব্যবহার করতে অনেকেই সমস্যার মুখে পড়ছেন। অনেকেই স্কাইপে লগ ইন করতে পারছেন না আবার কেউ লগ করলেও তাঁকে অফলাইনে দেখাচ্ছে। স্কাইপের সমস্যার কথা স্বীকার করে এক ব্লগ পোস্টে স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
আজ স্কাইপের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, অনেক স্কাইপ ব্যবহারকারী সমস্যায় পড়ছেন এবং তারা অনলাইনে আসতে পারছেন না। স্ট্যাটাস সেটিংস সংক্রান্ত একটি সমস্যা শনাক্ত করা হয়েছে। যাঁরা স্কাইপ ব্যবহারে সমস্যায় পড়েছেন তারা তাদের স্ট্যটাস হালনাগাদ করতে পারছেন না। তাদের কন্ট্যাক্টগুলো অফলাইনে দেখাচ্ছে। এ ছাড়া অনেকে স্কাইপ থেকে কল দিতেও পারছেন না।
সমস্যার জন্য ব্লগ পোস্টে ক্ষমা চেয়ে স্কাইপ কর্তৃপক্ষ লিখেছে, সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। শিগগিরই হালনাগাদ তথ্য জানানো হবে।