স্কাইপের ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের কল অ্যাপ্লিকেশন স্কাইপের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। ২০১২ সালে স্কাইপের ব্যবহারকারী ৪৪ শতাংশ বেড়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর। আন্তর্জাতিক ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কল ট্রাফিকের তুলনায় স্কাইপ ব্যবহারকারী দ্বিগুণ হারে বেড়েছে। বিশ্বের ফোন ট্রাফিকের এক তৃতীয়াংশের সমান কল ২০১২ সালে শুধু স্কাইপের মাধ্যমে হয়েছে। এ তথ্য জানিয়েছে টেলিকম বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফি। টেলিজিওগ্রাফির সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী, ২০১২ সালে বিশ্বের এক তৃতীয়াংশ ফোন কল ট্রাফিকের সমান কল করা হয়েছে শুধু স্কাইপ ব্যবহার করে। এ নিয়ে বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য স্কাইপি বড় হুমকি, কারণ স্কাইপের জনপ্রিয়তা বাড়ছেই। সম্প্রতি উইন্ডোজ ও ম্যাক সংস্করণের জন্য স্কাইপে নতুন আপডেট এসেছে।