স্কাইফায়ার ল্যাব এখন অপেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা এবার অধিগ্রহণ করেছে স্কাইফায়ার ল্যাবকে। মোবাইলে ইন্টারনেট দেখার অ্যাপস তৈরির জন্য বেশ জনপ্রিয় স্কাইফায়ার ল্যাব। সম্প্রতি সাড়ে ১৫ কোটি ডলারের বিনিময়ে স্কাইফায়ার ল্যাবকে অধিগ্রহণ করেছে অপেরা। বিশ্বব্যাপী বর্তমানে প্রায় ৩০ কোটি ব্যবহারকারী অপেরা ব্যবহার করেন। অপেরা সফটওয়্যার বিভাগের প্রধান নির্বাহী লারস বয়েলসেন বলেন, ‘স্কাইফায়ারও আমাদের মতো ওয়েবসাইট দেখার সফটওয়্যার তৈরি করে। তাই এ অধিগ্রহণ অপেরার জন্য বেশ উপযুক্ত।’ স্কাইফায়ারের তৈরি সফটওয়্যার স্মার্টফোন ও ট্যাবলেটে বেশ জনপ্রিয়। অধিগ্রহণের ক্ষেত্রে শুরুতে স্কাইফায়ারকে পাঁচ কোটি ডলার দেবে অপেরা। পরে বিভিন্ন বিষয় মিলিয়ে বাকি অর্থ পরিশোধ করা হবে। চলতি বছরের মার্চের মাঝামাঝি এ লেনদেন সম্পন্ন হবে বলে জানা গেছে। —পিসি ওয়ার্ল্ড ও সি নেট অবলম্বনে কাজী আলম