স্কাইবক্সকে কিনছে গুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্মাতা প্রতিষ্ঠান স্কাইবক্স ইমেজিংকে কিনে নিচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটিকে কিনতে গুগলের খরচ হচ্ছে ৫০ কোটি মার্কিন ডলার। আকাশ থেকে ছবি তোলা ও বিশ্বের দুর্গম অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে গুগল। পিসিওয়ার্ল্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার স্কাইবক্সকে অধিগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে গুগল। ডিজিটাল ম্যাপে স্যাটেলাইটে তোলা ছবির মান আরও উন্নত ও পরিষ্কার করার জন্য চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, স্কাইবক্সকে কিনে নেওয়া গুগলের আরেকটি ভবিষত্ পরিকল্পনার অংশ। এর বাস্তব প্রয়োগ দেখতে আরও কয়েক বছর লাগবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনাটির অংশ হতে পারে এটি।
আরও পড়ুন: আকাশ দখলে কেন মুখোমুখি গুগল-ফেসবুক?