স্কুলশিক্ষার্থীদের কোরিয়ায় মহাকাশ ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার মহাকাশ সংস্থা অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট (কারি) আগামী জুলাই মাসে দাইজং ও সিউল শহরে ২০১৫ আন্তর্জাতিক মহাকাশ ক্যাম্পের আয়োজন করেছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাধ্যমে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীরা এই ক্যাম্পে ওয়াটার রকেট ও মহাকাশবিষয়ক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে চারজন এ সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের কোরিয়ায় থাকা-খাওয়ার খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া যাতায়াতের বিমান খরচ নিজেদের বহন করতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার বরাবর আবেদন করতে হবে। ই-মেইল: [email protected]।
—বিজ্ঞপ্তি