
স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুগলের তৈরি বিশেষায়িত ল্যাপটপ কম্পিউটার ক্রোমবুক ইতিমধ্যে বিক্রি হয়েছে ১০ লাখ। ধীরে ধীরে ক্রোমবুকের জনপ্রিয়তাও বাড়ছে। গবেষণা সংস্থা গার্টনারের প্রতিবেদন অনুসারে, গত বছরের শেষ ভাগে সারা বিশ্বে কম্পিউটার বিক্রি হয়েছে সাত কোটি ছয় লাখ। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে ১০ লাখ ক্রোমবুক বিক্রি বেশ উৎসাহজনক বলে মন্তব্য করেছেন বাজার গবেষকেরা। ক্রোমের নিজস্ব অপারেটিং সিস্টেমচালিত ক্রোমবুকটি অনেকটাই ক্রোম ব্রাউজারের মতো। আইপ্যাডের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রোমবুকের দিকেও ঝুঁকছে। এ জন্য গুগল শিক্ষার্থীদের উপযোগী বেশ কিছু অ্যাপ তৈরির ঘোষণাও দিয়েছে।
গুগলের প্রোগ্রামারদের বার্ষিক সম্মেলন আই/ওতে শিক্ষাবিষয়ক অ্যাপ, ই-বুক স্টোর অ্যান্ড্রয়েডের পাশাপাশি ক্রোমবুকেও ব্যবহার করা যাবে। গুগলের পণ্য ব্যবস্থাপক রিক বোরোভয় বলেন, অনেক বিদ্যালয়ই নিজেদের শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রোমবুকের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলছেন। এ ব্যাপারে শিক্ষার্থীদেরও বেশ উৎসাহ রয়েছে। ২০০ ডলারের বিনিময়ে ক্রোমবুক কিনতেও পারছেন শিক্ষার্থীরা। —টেকক্র্যাঞ্চ