স্কুলে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী মজার সাজে সেজেছে ওরা
কী মজার সাজে সেজেছে ওরা

গত ১৮ মার্চ ছিল বিশ্ব সামাজিক কাজ দিবস। এ উপলক্ষে আমাদের স্কুলে আয়োজিত হয়েছিল একটা মজার অনুষ্ঠান। সেটার কথাই তোমাদের বলব। আমি সেন্ট জুডস্ ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি। সামাজিক কাজ দিবস উপলক্ষে আমাদের স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থীরা মজার মজার সাজে সেজে এসেছিল। কেউ চিকিৎসক, কেউ কৃষক, লেখক, সাংবাদিক, পুলিশ, এমনকি র‌্যাবও বাদ যায়নি। আমরা স্ট্যান্ডার্ড ফোর, ফাইভ আর সিক্সের শিক্ষার্থীরা অবশ্য ওদের সাহায্য করেছি। সারা দিন আমরা ওদের সঙ্গেই ছিলাম। সবাই মিলে খুব মজা করেছি। অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল প্লে গ্রুপের ক্লাসরুমে। পুরো ক্লাসরুমটি বেলুন, পোস্টার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল। দেখতে খুব সুন্দর লাগছিল।
ছোটদের দেখে আমারও খুব সাজতে ইচ্ছা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা ছিল শুধু ছোটদের জন্য। আমি অবশ্য সুযোগ পেলে পাইলট সাজতাম। কারণ, বড় হয়ে আমি একজন পাইলট হতে চাই।
মারিয়া মাইশা
পঞ্চম শ্রেণী, সেন্ট জুডস্ ইন্টারন্যাশনাল স্কুল