স্ক্রিনের সমস্যা ঠিক করে দেবে এইচটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচটিসির মোবাইল
এইচটিসির মোবাইল

এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। আর সুখবরটি হচ্ছে এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোনের স্ক্রিনে কোনো সমস্যা হলে তা খরচ ছাড়াই ঠিক করে দেবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এইচটিসি কর্তৃপক্ষ ‘এইচটিসি অ্যাডভানটেজ’ নামে একটি নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালার মধ্যে পড়লে এইচটিসি ওয়ান, এইচটিসি ওয়ান ম্যাক্স, এইচটিসি ওয়ান মিনির ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন। এই তিনটি মডেলের স্মার্টফোন কেনার ছয় মাসের মধ্যে স্ক্রিনের কিছু হলে তা ঠিক করে দেবে এইচটিসি। এই নীতিমালার আওতায় দুই বছর অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট  নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি।

এইচটিসির স্ক্রিন সংক্রান্ত ঝামেলার সমাধান পেতে যেতে পারেন এই লিংকটিতে http://www.htc.com/us/