স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
স্যামসাংয়ের সবচেয়ে জনপ্রিয় ও মানুষের ভালো লাগার স্মার্ট ফোনগুলোর মধ্যে অন্যতম হলো গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো। ১০ বছর ধরে স্যামসাং স্মার্টফোন টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো এনেছে মানুষের কাছে। বিশাল এস অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৮ ধুলা ও পানিপ্রতিরোধী প্রযুক্তি, কার্ভড ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ইনফিনিটি ডিসপ্লে, প্রো-গ্রেড ক্যামেরা এমন আরও অসংখ্য প্রযুক্তি, যেগুলো আমরা ভালোবাসি এবং প্রতিদিন ব্যবহার করি। এগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করেছে গ্যালাক্সি এস সিরিজ। তারই ধারাবাহিকতায় স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে স্যামসাং এস সিরিজের লেটেস্ট ফোন গ্যালাক্সি এস২০ এফই।
এই এফই শব্দের মানে হলো ফ্যান এডিশন। তরুণ প্রজন্মের কাছে গ্যালাক্সি এস২০ জনপ্রিয় হওয়ায় তাদের সাধ্যের মধ্যে এবং চাহিদা অনুযায়ী সব ফিচার–এর সমন্বয়ে আনা হয়েছে গ্যালাক্সি এস২০ এফই।
ক্যামেরা
নিখুঁত ও প্রাণবন্ত ছবি তোলার জন্য গ্যালাক্সি এস২০ এফই তে আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ওয়াইড ক্যামেরা, সঙ্গে আছে ২.২ অ্যাপারচার। রিয়ার ক্যামেরা আছে ৩টি; ১২ মেগাপিক্সেল ও ২.২ অ্যাপারচার এর আলট্রা ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ও ১.৮ অ্যাপারচার এর ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ও ২.৪ অ্যাপারচার–এর টেলিফটো ক্যামেরা। এই ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাতে ৩ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম এবং ৩০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম করা যায়। ক্যামেরার ক্যাপচারিং এক্সপেরিয়েন্স এর মধ্যে আরও আছে এআই ভিত্তিক সিঙ্গল টেক সুবিধা।
এআইভিত্তিক সিঙ্গল টেক–এর মাধ্যমে কমপক্ষে ২টি ভিডিও এবং সর্বোচ্চ ১০টি ছবি ও ৪টি ভিডিও পাওয়া যাবে। এ ছাড়া আছে ব্রাইট নাইট মোড, নাইট হাইপারল্যাপ্স সুবিধা, যার সাহায্যে রাতেরবেলার ছবিও হবে ঝকঝকে। গ্যালাক্সি এস২০ এফই–এর ক্যামেরায় প্রফেশনাল গ্রেডের অ্যাকশন ক্যামেরার ফিচার পাওয়া যাবে, কারণ এতে আছে দ্বিগুণ স্ট্যাবিলাইজেশন। ক্যামেরা ফিচারে ক্যামেরা সুইচইং এবং সুপার স্লো মোশন সুবিধা ব্যবহার করে সহজেই নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলা যাবে।
পারফরম্যান্স
এ স্মার্টফোনে আছে স্যামসাং এক্সিনোস ৯৯০ প্রসেসর, যা আগের যেকোনো প্রসেসরের চেয়ে অনেক বেশি দ্রুতগতির। সঙ্গে আছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির র্যাম এলপিডিডিআর৫ রয়েছে এই স্মার্টফোনে। এর সঙ্গে মালি টিএম জি৭৭ গ্রাফিকস প্রসেসিং ইউনিট থাকার কারণে এক্সট্রিম লেভেলের গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে।
ব্যাটারি
গ্যালাক্সি এস২০ এফই তে আছে ২৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিংয়ের ৪৫০০ এমএএইচ ব্যাটারি। যার ফলে ব্যবহারকারীরা ব্যাটারি ব্যাক-আপের টেনশন ছাড়াই নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবে। এই স্মার্টফোনে আছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার সুবিধা (ওয়্যারলেস পাওয়ার সাপোর্টেড ডিভাইস), যার সাহায্যে শুধু নিজের নয়, বন্ধুদের সঙ্গেও পাওয়ার শেয়ার করা যাবে।
ডিসপ্লে
এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ‘০’ ডিসপ্লে যেখানে ব্যাজেল নেই বললেই চলে। সঙ্গে ১২০HZ রিফ্রেশ রেট। আমরা জানি, সাধারণত স্যামসাং খুব উজ্জ্বল, রঙিন ও স্বচ্ছ ডিসপ্লে ব্যবহার করে। অসাধারণ এস অ্যামোলেড ডিসপ্লেতে এবার যোগ হচ্ছে সুপার স্মুদ ১২০HZ ডিসপ্লে। সাধারণত ৬০HZ ডিসপ্লের ক্ষেত্রে দেখা যায় ব্রাউজিং, স্ক্রলিং এবং গেম খেলার সময় ঠিকমতো কাজ করে না। কিন্তু ১২০HZ রিফ্রেশ রেট ডিসপ্লেতে সবকিছু চলবে সুপার স্মুদ। বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে এই পার্থক্য হবে চোখে পড়ার মতো। ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে আছে ইমারসিভ সারাউন্ডেড সাউন্ড। ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আরও এনহ্যান্স করবে ডলবি অ্যাটমোস সাউন্ড।
রং
ফোনটি ক্লাউড নেভি, ক্লাউড রেড এবং ক্লাউড মিন্ট এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
অন্যান্য ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই স্মার্টফোনে আছে আইপি ৬৮ পানিনিরোধী প্রযুক্তি। তাই ফোনটি ১.৫ মিটার পানির নিচেও ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে। এ ছাড়া আছে সিকিউর ফোল্ডার, অলয়েজ অন ডিসপ্লে সুবিধা।
দাম
স্মার্টফোনটির মূল্য ৬৪ হাজার ৯৯৯ টাকা।
ফোনটি আসলে সেসব ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বানানো, যাঁরা তাঁদের স্মার্ট ফোনকে নিজের পরিচয়ের একটি অংশ হিসেবে দেখেন। যাঁরা সোস্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের গল্প পৃথিবীর সঙ্গে শেয়ার করতে চান, যাঁরা ভিড় থেকে আলাদা হয়ে নিজেদের আলাদা একটি ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করতে চান। গ্যালাক্সি এস২০ এফই পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লের পাশাপাশি গুরুত্ব দিয়েছে এর স্টাইল এবং কালারে। তাই গ্যালাক্সি এস২০ এফই হলো ‘অল ইউ ওয়ান্ট, টু ডু অল ইউ লাভ’।