স্টিভ জবসের বাড়ি এখন ঐতিহাসিক নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গ্যারেজে শুরু হয়েছিল অ্যাপলের যাত্রা
এই গ্যারেজে শুরু হয়েছিল অ্যাপলের যাত্রা

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস যে বাড়িটিকে অ্যাপল কম্পিউটারের প্রথম কার্যালয় হিসেবে বেছে নিয়েছিলেন সেটিকে ঐতিহাসিক মর্যাদা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ঐতিহাসিক কমিশন এ বাড়িটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে মর্যাদা দিচ্ছেন। এর ফলে বাড়িটিতে কোনোরূপ পরিবর্তন আনতে হলে এই কমিশনের অনুমতি লাগবে। বর্তমানে স্টিভ জবসের পারিবারিক গ্যারেজের কার্যালয়টিতে পর্যটকদের ভিড় বাড়ছে।

জবসের পারিবারিক গ্যারেজে বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে অ্যাপল কম্পিউটারের কার্যক্রম শুরু করেন স্টিভ জবস। তখন ওজনিয়াকের বয়স ছিল ২৬ এবং জবসের ২১। অ্যাপল প্রতিষ্ঠার জন্য জবস তাঁর গাড়ি ও ওজনিয়াক তাঁর প্রোগ্রামেবল ক্যালকুলেটর বিক্রি করে দেন। জবসের বাড়ির গ্যারেজে প্রতিষ্ঠিত এ কার্যালয় থেকে প্রথম ১০০টি অ্যাপল ১ কম্পিউটার তৈরি হয়। পরে অ্যাপলের কার্যালয় সরিয়ে কুপারটিনো শহরে নিয়ে যান স্টিভ জবস।

বর্তমানে স্টিভ জবসের বাড়িটি তাঁর বোনের মালিকানায় রয়েছে। এ বাড়িটিতে ঐতিহাসিক নিদর্শনের স্বৃকীতি দেওয়ায় তিনি কোনো আপত্তি করেননি।

প্রসঙ্গত, ২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস।